মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ফের বিয়ে করলেন মধুমিতা সরকার, পাত্র কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বসন্ত পঞ্চমীর সন্ধ্যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে ও ধর্মীয় রীতিতে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বিয়েতে সাবেকি বাঙালি সাজেই ধরা দেন মধুমিতা। টুকটুকে লাল বেনারসি শাড়ি, সারা গা জুড়ে স্বর্ণের গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের সাজে দেখা গেছে অভিনেত্রীকে। বিয়ের দিন নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, পর্দার বিয়ের সঙ্গে বাস্তবের বিয়ের কোনও তুলনাই হয় না। নিজের বিয়ে তো জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। বর দেবমাল্য চক্রবর্তী আইটি পেশাজীবী দেবমাল্য লাল বন্ধগলা ও ধুতি পরে বিয়ের পিঁড়িতে বসেন। শ্বশুরবাড়ির দেয়া সাদা পাঞ্জাবিতে ধরা দেন অনুষ্ঠানের এক পর্বে।
মধুমিতা ও দেবমাল্যের প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। গত বছরের মার্চেই অভিনেত্রী জানিয়েছিলেন, ডিসেম্বর বা জানুয়ারিতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই পরিকল্পনা মতোই গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন এই জুটি। সে দিন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে মধুমিতা লিখেছিলেন, শুধুই আমার।
বিয়ের আয়োজনে যেমন সাবেকিয়ানার ছাপ ছিল, তেমনই খাওয়া-দাওয়ার মেনুতে ছিল রাজকীয়তা। মধুমিতার শৌখিনতার পরিচয় মিলেছে বিয়ের ভোজেও। স্টার্টারে অতিথিদের জন্য ছিল কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই ও কাসুন্দি। সঙ্গে রেশমি কাবাব ও হারিয়ালি চিকেন কাবাব। মূল আকর্ষণ ছিল সুগন্ধি মোগলাই বিরিয়ানি। তন্দুর থেকে পরিবেশিত গরম গরম বাটার নান ও গ্রেভি-ঠাসা চিকেনের পদ মন কাড়ে অতিথিদের। নিরামিষাশীদের জন্য ছিল পনিরের একাধিক আইটেম, সঙ্গে সালাদ ও রায়তা। খাবারের শেষে ছিল নানা রকম মিষ্টি। বিয়েতে বিনোদন দুনিয়ার কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। কনের সাজে মধুমিতার সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন উপস্থিত তারকারা।
প্রসঙ্গত, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। ক্যারিয়ারের শুরুতেই অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। দীর্ঘবছর একা থাকার পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরেই নতুন জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories