ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ ভূমিধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮২ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তির সংখ্যা অনেক বেশি। উদ্ধার অভিযানকে আরও জোরদার করার চেষ্টা করছি।
স্থানীয় সংবাদমাধ্যম কমপাস ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর আগেই সতর্কবার্তা দিয়েছিল যে, গত শুক্রবার থেকে পরবর্তী এক সপ্তাহ পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতসহ চরম আবহাওয়া বিরাজ করতে পারে।
নতুন করে প্রানহাণির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
Leave a Reply