সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

৩৭ বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘হম মেঁ শাহেনশাহ কৌন’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার

প্রায় সাড়ে তিন দশক আগে শুটিং করা হয়েছিল ‘হম মেঁ শাহেনশাহ কৌন’। ১৯৮৯ সালে রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীকে নিয়ে এই ছবি তৈরি হলেও নানা কারণে তখন মুক্তি পায়নি। পরিচালনা করেছিলেন প্রয়াত হারমেশ মলহোত্রা। এখন ছবিটিকে নতুনভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং আধুনিক দর্শকদের জন্য তৈরি করা হয়েছে।
ছবিতে অনিতা রাজ, প্রেম চোপড়া, শারাদ সাক্সেনা, প্রয়াত অমরিশ পুরী ও জগদীপের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। সংলাপ লিখেছিলেন সেলিম-ফয়েজ, সংগীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল। আর নৃত্য পরিচালনা করেছিলেন সরোজ খান।
প্রযোজক জানান, এই ছবির জন্য আমাদের আশা এখনো অটুট আছে
বহু বাধা পার হয়ে অবশেষে এটি দর্শকের কাছে পৌঁছাতে চলেছে।
সাম্প্রতিক সময়ে ছবিটি আধুনিক প্রযুক্তির সাহায্যে রিমাস্টার করা হয়েছে। এআই-সহায়ক পুনরুদ্ধার, ফোর কে রিমাস্টারিং এবং ৫.১ সারাউন্ড সাউন্ড মাস্টারিংয়ের মাধ্যমে ভিজ্যুয়াল ও অডিও মান উন্নত করা হলেও মূল সিনেমাটির গল্প বা ভাবনা অপরিবর্তিত রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories