মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

উড্ডয়নের পর ট্রাম্পকে বহনকারী বিমানে ত্রুটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাভোস সফরের সময় তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বৈদ্যুতিক ত্রুটি কবলে পড়ে। এ কারণে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ এই বিমানটি ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে
হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার উদ্দেশে যাত্রা শুরু করলেও সতর্কতার অংশ হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয়। বোয়িং ৭৪৭ বিমানটি নিরাপদে অবতরণের পর একটি ছোট বোয়িং ৭৫৭ বিমানে করে পুনারায় সফর শুরু করেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের কিছু পর বিমানটি যাত্রা করে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর এয়ার ফোর্স ওয়ানের ক্রু একটি ছোট বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবে তখনই বিমানটি ঘুরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর প্রেস কেবিনের আলো অল্প সময়ের জন্য নিভে গিয়েছিল, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি।
বর্তমানে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত দুটি বিমান প্রায় চার দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনের পরিষেবায় রয়েছে। এগুলোর বিকল্প হিসেবে নতুন বিমান তৈরির কাজ বোয়িংয়ের হাতে থাকলেও প্রকল্পটি নানা কারণে বিলম্বের মুখে পড়েছে।
এরই মধ্যে গত বছর কাতারের শাসক পরিবার ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট উপহার দেয়, যা এয়ার ফোর্স ওয়ান বহরে যুক্ত করার কথা বলা হয়েছিল। তবে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বর্তমানে প্রয়োজনীয় নিরাপত্তা মান পূরণে ওই বিমানটিকে নতুন করে সাজানো হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories