মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে যে বার্তা দিলেন অভিনেতার বোন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার

কিছু মানুষ চলে গিয়েও যনে থেকে যায়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ঠিক তেমনই একজন। আজও তার ভক্তরা অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারেন না। তার মৃত্যু যেন এক রহস্য। সুশান্তের জন্মদিন এলেই ভক্ত আর পরিবারের সদস্যরা অভিনেতাকে নিয়ে তাদের স্মৃতি তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে।
প্রয়াত সুশান্তের ৪০তম জন্মদিন আজ। এই দিনে অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এক হৃদয়ছোঁয়া বার্তা। ইনস্টাগ্রামে দেয়া দীর্ঘ পোস্টে তিনি ভাইকে শুধুই স্মৃতি হিসেবে নয়, বরং নিজের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেছেন।
শ্বেতা লেখেন, মানুষ প্রায়ই তাকে জিজ্ঞেস করে তিনি কি ভাইকে মিস করেন? উত্তরে তিনি বলেন, ‘আমি হাসি, কারণ যিনি আমার হৃৎস্পন্দন হয়ে গেছেন, তাকে কীভাবে মিস করব?’ তার কথায়, সুশান্ত এখন আর শুধু অতীত নন তিনি প্রতিটি নিঃশ্বাসে, প্রার্থনায় ও নীরব মুহূর্তে উপস্থিত। শ্বেতা লেখেন, ‘আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমি তাকে শুনি, প্রতিটি মুহূর্তে তাকে বাঁচি।
ভাইয়ের চরিত্র ও মানসিকতার প্রশংসা করে শ্বেতা লেখেন, ‘সুশান্ত ছিলেন এক কৌতূহলী মানুষ। তুমি শুধু একজন অভিনেতা নও, তুমি ছিলে একজন অনুসন্ধানী, চিন্তাবিদ ও স্বপ্নদ্রষ্টা। তুমি কোনও স্মৃতি নও, তুমি এক শক্তি। তুমি হারাওনি বরং তুমি সর্বত্র আছ।
প্রসঙ্গত, টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়ে অভিনয় শুরু করা সুশান্ত সিং রাজপুত। এই ধারাবাহিকে তার অভিনয় ভক্তদের মন জয় করে নেন। পরে তিনি সিনেমায় নাম লেখান। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘পিকে’, ‘ছিচোরে’–এর মতো সিনেমায় নিজের আলাদা পরিচয় গড়ে তোলেন সুশান্ত। ২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। তার আকস্মিক মৃত্যু ব্যাপক আলোচনার জন্ম দিলেও দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালে সিবিআই জানায়, এতে কোনও অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যদিও তার ভক্তরা মনে করেন সুশান্ত আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories