মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার
ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

‎ছোটপর্দার বহুল পরিচিত মুখ অভিনেতা হাসান মাসুদের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু গ্রুপে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি পোস্টার ধরে আছেন অভিনেতা। সেখানে লেখা, ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’ আর এ ছবিটি কে বা কারা পোস্ট করেছেন ফেসবুকে, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।
হাসান মাসুদের হাতে থাকা পোস্টারে এ ধরনের লেখা সংবলিত ছবিটি দেখে যে কারও কাছে মনে হতে পারে, এটি কোনো বিজ্ঞাপন বা কোনো প্রচারণার অংশ। কিন্তু প্রকৃত অর্থে সেটি নয় বলে জানালেন তিনি। এ ব্যাপারে অভিনেতা বলেছেন, এমন ছবির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই আমার, আমি বিব্রত।
সোমবার (১৯ জানুয়ারি) ছবিটির ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসান মাসুদ। তিনি শুরুতেই বলেন, এ ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, সেটি জানি না আমি। এটি কোনোভাবেই আমার না। সম্ভবত ছবিটি এআই দিয়ে তৈরি। আমাকে নিয়ে কেউ বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন।
এ ব্যাপারে জানা যায়, হাসান মাসুদের পোস্টারে লেখা সংবলিত ছবিটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এ বিষয়ে অভিনেতা বলেন, এগুলোই খুবই বিব্রতকর। আমি এ ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত নই। আমাকে হয়তো পছন্দ করেন না, এমন মানুষরা তৈরি করেছেন এটি। এমন ঘটনায় বিব্রত হতে হয় আমাদের। এখন সময় ভালো না। অনেকেই হয়তো বিশ্বাস করবেন ছবিটি। তারা মনে করবেন, এর সঙ্গে যুক্ত আমি। যদিও প্রকৃত সত্য হচ্ছে ছবিটি ভুল।
এর আগে গত বছর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এ অভিনেতা। ওই সময় দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে তাকে। শারীরিক সুস্থতার ব্যাপারে হাসান মাসুদ জানিয়েছেন, বর্তমানে অধিকাংশ সময় বাসাতেই থাকেন। চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে। নিয়মিত শুটিং করতে পারছেন না। কারণ, শুটিং শেষ হয় রাত ১০টার পর, কিন্তু তাকে রাত ৮টার মধ্যে ওষুধ খেতে হয়। এ কারণে আপাতত শুটিং থেকে দূরে থাকছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories