রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার
শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দিনের বেলায় ঝলমলে রোদে শীতের অনুভূতি অনেকটাই কমেছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থায় আগামী ৩ দিন সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্রবার (২৩ জানুয়ারি) আবারও তাপমাত্রা কিছুটা কমে অনুভূত হতে পারে শীত।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আফরোজা সুলতানা আরও জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার (২৩-২৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। তবে শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। যদিও শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories