মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

বিয়ের ৫ দিন আগে বাগদান সারলেন মধুমিতা, পাত্র কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় রোববার (১৮ জানুয়ারি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আংটি বদল করেন এই যুগল। বিয়ের মাত্র কয়েক দিন আগে হওয়া এই বাগদান ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন অভিনেত্রীর অনুরাগীরাও।
বাগদানের আবেগঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মধুমিতা। ছবির ক্যাপশনে মাত্র এক শব্দ—‘আমার’। এই এক শব্দেই যেন নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। মুহূর্তেই শুভেচ্ছা আর ভালোবাসার মন্তব্যে ভরে ওঠে তার পোস্ট।
প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একাই ছিলেন মধুমিতা। ২০২৪ সালের শেষ দিকে তিনি নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেন। তারপর থেকেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পাহাড়-জঙ্গল ঘুরে বেড়ানো থেকে শুরু করে নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। বন্ধুত্ব থেকেই যে এই সম্পর্কের শুরু, সেটাও একাধিকবার জানিয়েছেন তিনি।
বাগদানের আবেগঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মধুমিতা। ছবির ক্যাপশনে মাত্র এক শব্দ—‘আমার’। ছবি: সংগৃহীত
বাগদানের আবেগঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মধুমিতা। ছবির ক্যাপশনে মাত্র এক শব্দ—‘আমার’। ছবি: সংগৃহীত
সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা ও দেবমাল্য। বিয়ের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। বাড়িতে চলছে সাজ সাজ রব। শুটিংয়ের ফাঁকে ফাঁকেই পুরোহিত ঠিক করা, তত্ত্ব সাজানোসহ বিয়ের নানা আয়োজন সামলাচ্ছেন তিনি। বিয়ের আনন্দের পাশাপাশি আইবুড়ো ভাত নিয়েও মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন মধুমিতা। অভিনেত্রীর ভাষায়, সবাই ভালোবেসে এত আয়োজন করছেন যে কোনটা খাব আর কোনটা ছাড়ব, বুঝে উঠতে পারছেন না। তবে চেষ্টা করছেন পরিমিত খাওয়ার।
জানা গেছে, বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের মূল আয়োজন। বর-কনে দুজনেই সাবেকি সাজে ধরা দেবেন। আর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বসবে রিসেপশনের আসর। বিনোদন জগতের অনেক পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে
উল্লেখ্য, দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টরে কর্মরত। ভ্রমণপ্রেমী এই যুগলের নতুন জীবনের শুরু ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। বিয়ের আগে সম্পন্ন হওয়া বাগদান পর্ব যেন সেই অপেক্ষাকে আরও রঙিন করে তুলেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories