বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইউফ্রেটিস নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল প্রতিরোধ যোদ্ধারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ইউফ্রেটিস নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রাক্কা শহরের দিকে যাওয়ার প্রধান সংযোগপথ হিসেবে ব্যবহৃত এসব সেতু উড়িয়ে দেয়া হয়েছে। খবর আল জাজিরার।
সানার প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ইউফ্রেটিস নদীর ওপর একটি সেতু সম্পূর্ণ ধসে পড়েছে। সংস্থাটি দাবি করেছে, সরকারি বাহিনীর অগ্রযাত্রা মন্থর করতে প্রতিরোধ যোদ্ধার বাহিনী এসডিএফ এই সেতুগুলো ধ্বংস করেছে।
খবরে বলা হয়, সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে রাক্কা প্রদেশে প্রবেশ করেছে এবং ধাপে ধাপে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করেছে সরকারি বাহিনী। এর ফলে গত এক দশকের বেশি সময় ধরে কার্যত স্বায়ত্তশাসন ভোগ করা এসডিএফ তাদের নিয়ন্ত্রিত বহু এলাকা হারিয়েছে।
বিশ্লেষকদের মতে, রাক্কা ঘিরে এই সামরিক অগ্রযাত্রা সিরিয়ার গৃহযুদ্ধের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় আইএসের তথাকথিত রাজধানী হিসেবে পরিচিত রাক্কা এখন আবারও কৌশলগত গুরুত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে সেতু ধ্বংসের ফলে রাক্কা ও আশপাশের এলাকায় বেসামরিক চলাচল ও সরবরাহব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় ওই অঞ্চলে নতুন করে সংঘর্ষ তীব্র হওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন পর্যবেক্ষক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories