দক্ষিণী জনপ্রিয় তারকা ধানুশের সঙ্গে অভিনেত্রীর ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অভিনেতার বিবাহ বিচ্ছেদ সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল। আর এবার দুই তারকার বিয়ের গুঞ্জন যখন নেটদুনিয়ায় তুঙ্গে, ঠিক তখনই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট করে আলোচনার আগুনে ঘি ঢাললেন ম্রুণাল ঠাকুর। ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর পোস্ট।
এনডিটিভি থেকে জানা যায়, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ম্রুণাল। সেখানে দেখা যায়, নৌকার ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করছেন তিনি। খোলা ঢেউ খেলানো চুল, শান্ত দৃষ্টি আর চারপাশের নীরবতা সবকিছু মিলিয়ে যেন নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত।ভিডিওর ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, মাটিতে স্থির, উজ্জ্বল এবং অটল, এই পোস্ট অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ বলে মনে হচ্ছে।
গত বছর থেকেই ধানুশ ও ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। তবে সম্প্রতি অনলাইন জল্পনায় দাবি করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নাকি বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। যদিও এই বিয়ের খবর পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ‘সন অব সর্দার টু’-এর প্রিমিয়ারে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায় ম্রুণালকে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জল্পনা। এর আগেও ধানুশের সিনেমা, ‘তেরে ইশক মে’ এর র্যাপ পার্টিতে ম্রুণালের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছিল
Leave a Reply