বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

শাকসু নির্বাচনের প্রচারণার জন্য ১২ ঘণ্টা সময় বৃদ্ধি করল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

প্রার্থীদের দাবির প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের প্রচারণার জন্য ১২ ঘণ্টা সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। এদিন সকাল ৯টার জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক দেশের সকল নির্বাচনের উপর স্থগিতাদেশের কারণে শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের অনুমতি প্রদান করেন। প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
নির্বাচনি তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে হিসাবে রোববার সকাল ৯টা শেষ সময় নির্বাচনী প্রচারণার। কিন্তু আচরণবিধি অনুযায়ী, প্রার্থীদের শনিবার রাত ১০টার মধ্যে প্রচার শেষ করতে হবে এবং পরের দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা প্রচার চালাতে পারবেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories