সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার

দেশের ওপর উচ্চচাপ বলয়ের প্রভাবের কারণে আগামী পাঁচ দিন দেশজুড়ে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের কিছু নদী অববাহিকা এলাকায় কুয়াশা পড়তে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় বাতাসের গতি পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৫-১০ কি.মি। সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে।
রোববার (১৮ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১৯ ও ২১ জানুয়ারি সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories