বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

টঙ্গীতে গাড়ী চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১০৮ বার

টঙ্গীতে জাবের এন্ড যোবায়েরে ফেব্রিক্স লিমিটেড কারখানার ফোর ক্লিপ গাড়ির চাপায় কোরবান আলী (২) নামে এক শিশু মারা গেছে। বুধবার (৪ আগস্ট) রাত আটটায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশু কোরবান আলী স্থানীয় আজিজুর রহমান রাজুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফোর ক্লিপের সাহায্যে জাবের এন্ড যোবায়ের কারখানার মালামাল লোড-আনলোডের কাজ চলছিলো। এসময় রাস্তা পার হওয়ার সময় শিশুটি ফোর ক্লিপের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক সজল শেখ বলেন, শেরেবাংলা নগর থানায় নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় থানায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories