বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

অস্ট্রেলিয়া সফরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম: তাহসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এসেছে। এই বিচ্ছেদ কোনও হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ সময় ধরেই আলাদা আছেন এই দম্পতি।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় থেকেই তিনি নিজেকে গানের কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অনেকটাই সরিয়ে নেন। তাহসানের ভাষায়, অস্ট্রেলিয়া ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটা দূরে রয়েছি। তিনি আরও বলেন, আমার সময় কাটছে একা ঘোরাঘুরি করে। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট রোজা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব দ্রুতই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা আসলে গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন।
সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দুজনকে একসঙ্গে না দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, নীরবেই হয়তো সম্পর্কের ইতি টেনেছেন তারা। এই প্রসঙ্গে তাহসান স্পষ্ট করে বলেন, অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যেসব খবর ছড়িয়েছে, সেগুলো সত্য নয়। এমনকি জন্মদিন একসঙ্গে কাটানোর বিষয়েও ভিন্ন তথ্য দেন তিনি। তাহসানের বলেন, আমরা কেউ কারও জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে বরাবরই অনাগ্রহী তাহসান। তবে পরিস্থিতির কারণেই তাকে মুখ খুলতে হয়েছে বলে জানান তিনি। আপাতত এই বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করতে চান না বলেও জানান এই শিল্পী।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসার নিয়েও অনিশ্চয়তার খবর সামনে আসায় আবারও আলোচনায় উঠে এসেছে তাহসানের ব্যক্তিগত জীবন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories