বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

কলকাতা উপ-হাইক‌মিশন থেকেও ভারতীয়দের ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইক‌মিশন থেকেও ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। দিল্লি-আগরতলায় এই ভিসা পরিষেবা আগেই বন্ধ হলেও কলকাতায় এতোদিন তা চালু ছিল এবং এবার সেখান থেকেও ভিসা সেবা দেয়া বন্ধ করল ঢাকা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
কলকাতা-ভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার থেকেইেএই সেবা বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশে ‘ভারতীয়দের নিরাপত্তা’ সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দুই মাস বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেও জানানো হয়েছে।
দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেয়া আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। শুধু কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। বুধবার থেকে তা-ও বন্ধ করে দেয়া হয়। ফলে গোটা ভারতে কোথাও আর বাংলাদেশে যাওয়ার পর্যটক ভিসা আপাতত ভারতীয় নাগরিকরা পাবেন না।
কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ভিসা দেয়া বন্ধ করার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয়দের জন্য এমপ্লয়মেন্ট ভিসা (কর্মসূত্রে বাংলাদেশে যাওয়ার জন্য), বিজনেস ভিসা (ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার জন্য) দেয়া এখনও চালু আছে।
এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা দেয়া হবে। কারণ, এই ধরনের ভিসা বহুস্তরে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে দেয়া হয়। তাই কতজন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বা থাকছেন, সে সব তথ্য বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ভাবে থাকে। ফলে তাদের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সুনিশ্চিত রাখা অপেক্ষাকৃত সহজ হয়।
তবে পর্যটকদের ক্ষেত্রে তা অতটা সহজ হয় না। অর্থাৎ কাজের জন্য ভারতীয়রা বাংলাদেশে যাওয়ার ভিসা পেতে পারেন। বেড়ানোর জন্য নয়। তবে ‘বিশেষ বিশেষ’ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য (অর্থাৎ, যারা কাজের উপলক্ষে বাংলাদেশে যাচ্ছেন না) ভিসা দেয়া হতে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাস কর্তৃপক্ষের বিবেচনার ওপর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories