জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে এ জুটিকে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায় না। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।
সিরিজটির নাম রাখা হয়েছে ‘হেডলাইন’। ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন। পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম। খোঁজ নিয়ে জানা যায়, এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।
Leave a Reply