শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের অভিষেক নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার

রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত এক নতুন নাম জাইমা রহমান। জিয়া পরিবারের সর্বশেষ আলোচিত সদস্য তিনি। সম্প্রতি ব্যারিস্টার জাইমাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার শেষ নেই। আলোচনার সূত্রপাত গত ২৫ ডিসেম্বর—দীর্ঘ ১৭ বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে।
এরপর প্রকাশ্যে যতবারই এসেছেন, প্রতিবারই নিজের উপস্থিতিতে কেড়েছেন সবার নজর। দাদি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের পাশে ছায়াসঙ্গীর মতো দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই প্রতিনিধিকে ঘিরে তাই সাধারণ মানুষের আগ্রহও কম নয়।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমাকে দেখা যাওয়ায় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। প্রশ্ন উঠছে—খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে কি রাজনীতিতে আসছেন জাইমা রহমান?
এই প্রশ্নে সরাসরি খোলামেলা উত্তর না দিলেও বিষয়টি উড়িয়ে দেননি বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই।
দীর্ঘ সময় ধরে জাইমার পরিবার রাজনীতির কারণে ত্যাগ স্বীকার করেছে। সেই অভিজ্ঞতা থেকেই জাইমা অনেক কিছু শিখেছে। তার পড়াশোনা ও রাজনৈতিক পটভূমি বিবেচনায় তিনি যদি রাজনীতিতে আসতে চান, তবে তা দেশ ও দলের জন্য ইতিবাচক হবে।
উল্লেখ্য, বাবা-মায়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমানোর সময় জাইমা রহমান ছিলেন মাত্র ১৩ বছরের কিশোরী। দীর্ঘ পথ পেরিয়ে আজ পরিপক্ক জাইমার রাজনৈতিক ভবিষ্যৎ কী—তা সময়ই বলে দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories