মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

অভিজাত হোটেল থেকে জনপ্রিয় হলিউড অভিনেতা টমি লির মেয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার

হলিউড অভিনেতা টমি লি জোনসের কন্যা ভিক্টোরিয়া জোনসকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নববর্ষের প্রথম প্রহরে সান ফ্রান্সিসকোর ঐতিহ্যবাহী ফেয়ারমন্ট হোটেলের একটি করিডোরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান এক অতিথি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাকর্মীরা পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৫২ মিনিটে তারা কল পান। প্রাথমিক পরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করা হয়। এরপর বিষয়টি পুলিশ বিভাগ ও মেডিকেল এক্সামিনারের দপ্তরের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।
ভিক্টোরিয়া জোনস টমি লি জোনস ও তার দ্বিতীয় স্ত্রী কিম্বারলিয়া ক্লাফলির কন্যা। ভিক্টোরিয়ার বয়স ছিল ৩৪ বছর। তার বড় ভাই অস্টিন জোনসের বয়স ৪৩। শৈশবে বাবার সঙ্গে মেন ইন ব্ল্যাক এবং দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াডেস এসত্রাদা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ভিক্টোরিয়া। এছাড়া জনপ্রিয় টিভি সিরিজ ওয়ান ট্রি হিল-এও তাকে দেখা গেছে।
প্রভাস- তৃপ্তির নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পরই বিতর্ক
দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াডেস এসত্রাদা সিনেমার প্রচারে টমি লি জোনস একসময় বলেছিলেন, তার মেয়ে একজন ভালো অভিনেত্রী, এসএজি কার্ডধারী এবং স্প্যানিশ ভাষায় দক্ষ। লাল গালিচায় বাবা-মেয়েকে একসঙ্গে বহুবার দেখা গেছে। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে টোকিও চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়ার সময় তারা একসঙ্গে উপস্থিত ছিলেন।
৭৯ বছর বয়সী টমি লি জোনস দ্য ফিউজিটিভ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার ও গোল্ডেন গ্লোব জয় করেন। এছাড়া জেএফকে, লিঙ্কন, ইন দ্য ভ্যালি অব এলাহ এবং নো কান্ট্রি ফর ওল্ড মেন–এর মতো বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করেছেন। ভিক্টোরিয়া জোনসের মৃত্যুকে ঘিরে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়া হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories