মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ টি ধাপ আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম

কন্যা সন্তানের মা হলেন নাদিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন। প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা-মা হলেন সালমান আরাফাত ও নাদিয়া দম্পতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেন এ অভিনেত্রী।
এদিন সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’
এই দম্পতি মেয়ের নাম রেখেছেন মেহরোজ নূর সানাহ। পোস্টে সকলের কাছে মেয়ের জন্য দোয়া চান নাদিয়া। তবে কবে নাগাদ মা হয়েছেন সে সম্পর্কে কিছুই জানাননি অভিনেত্রী।
শোবিজ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সালহা খানম নাদিয়া বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিও, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’। এছাড়া কলকাতার একটি সিনেমায়ও কাজ করেছেন তিনি।
এদিকে, নাদিয়ার স্বামী সালমান আরাফাত নিজেও বিনোদন জগতের লোক। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই দম্পতি প্রথম তাদের বিয়ের খবর প্রকাশ্যে নিয়ে আসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories