বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

গাজীপুরে ২টি বিদেশী পিস্তল ও ২৪ রাউন্ড গুলি ৪টি ম্যাগজিনসহ ‘মিয়া কসাই’ গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার

গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৮ নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
‎৩০ ডিসেম্বর মঙ্গলবার জিএমপি দক্ষিণ ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার।
মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি ভাড়া বাসায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎জিএমপি গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকার জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালায়। উক্ত বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের রুমে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
‎‎উদ্ধারকৃত আলামতসমূহ: ‎০১টি ৭.৬৫ এমএম (7.65 MM) বিদেশী পিস্তল। ০১টি ৯ এমএম (9 MM) বিদেশী পিস্তল।
‎০৪টি ম্যাগাজিন। ২৪ রাউন্ড তাজা গুলি।
‎গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া ঢাকা মহানগরের হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা (২০৬ নং বাসা) এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সে এলাকায় ‘মিয়া কসাই’ নামে পরিচিত।
‎তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে: ডিএমপি হাতিরঝিল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং ডিএমপি শাহজাহানপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে এ দুটি মামলা।
‎এ ঘটনায় গাছা থানায় পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act 1878) ১৯-এ (19-A) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩২, তারিখ: ৩০/১২/২০২৫)। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories