মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

খালেদা জিয়ার প্রয়াণে বিনোদন অঙ্গনে শোকের ছায়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আপসহীন এই রাজনৈতিক নেত্রী। তার মৃত্যুতে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, শোকাহত হয়েছে দেশের বিনোদন জগতও। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় খালেদা জিয়াকে স্মরণ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা।
অনেক তারকাই বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা ফেসবুক পোস্টে লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহীয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল।
চিত্রনায়িকা শবনম বুবলী তার পোস্টে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নির্মাতা আশফাক নিপুন লেখেন, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। বিরোধীদের অমানবিক আচরণের মুখেও আপনি নিজেকে সমুন্নত রেখেছেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লেখেন, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ায় খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবেন।
এছাড়াও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেক তারকা খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই নেত্রী ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories