মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

আজ এ দেশের মানুষ চায়, যখন বললেন শিরদাঁড়ায় এসে বিঁধল’, কেন বললেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার
‘আজ এ দেশের মানুষ চায়, যখন বললেন শিরদাঁড়ায় এসে বিঁধল’, কেন বললেন পরীমণি

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাতৃভূমিতে ফিরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন তিনি। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয়েছিল এক সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে দেয়া ভাষণে তারেক রহমান বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে বিএনপিপন্থি ও সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যেও কমতি ছিল না সেই উচ্ছ্বাসের। যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ থেকে ব্যতিক্রম ছিলেন না আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৫টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘“আজ এ দেশের মানুষ চায়…”, যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া ভাষণে দেশের বর্তমান প্রেক্ষাপট, মানুষের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার বিষয় উঠে আসে। তিনি বলেন, আজ দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার চায়। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক সচেতন মানুষ থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বক্তব্যের বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের অনুভূতি জানাচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories