মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে মিষ্টি জান্নাতের পোস্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার

ঢাকাই সিনেমার জগতে মিষ্টি জান্নাত এমন এক নাম, যিনি অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্টভাষী মন্তব্যের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ভাবনা কিংবা সামাজিক আচরণ সব ক্ষেত্রেই তিনি বরাবরই সোজাসাপ্টা মত প্রকাশ করে এসেছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে ফের বিতর্ক ও আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই চিত্রনায়িকা।
নিজের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় মিষ্টি জান্নাত ক্ষোভ প্রকাশ করে লেখেন, বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো মূল্য নেই। সেই সঙ্গে জানান, সে কারণেই তিনি আবার “আগের ফর্মে” ফিরে আসছেন। তার এই মন্তব্য মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
হঠাৎ করে এমন ঘোষণার পেছনের কারণ কী তা নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও, অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কমেন্ট বক্সে ভক্তদের একটি বড় অংশ লিখেছেন, তিনি ঠিক কথাই বলেছেন এবং এমন সিদ্ধান্ত নেওয়াই যৌক্তিক।
এর আগেও ক্যারিয়ার ও পেশাদার অবস্থান নিয়ে নিজের মত স্পষ্ট করেছিলেন মিষ্টি জান্নাত। এক পোস্টে তিনি বলেছিলেন, সিনেমায় ছোট বা গুরুত্বহীন চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মানের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়াই বেশি সাহসের। কাজ কম হলেও আত্মসম্মান ধরে রাখাকেই তিনি প্রাধান্য দেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার বিভিন্ন মন্তব্য বারবার বিনোদন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এবার ভদ্রতার কোনও মূল্য নেই এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঠিক কী বার্তা দিতে চেয়েছেন, তা নিয়েই এখন চলছে নানা আলোচনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories