বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

কিংবদন্তি অভিনেতা শ্রীনিবাসনের মৃত্যুতে শোকস্তব্ধ মালয়ালম চলচ্চিত্র জগৎ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-পরিচালক ও চিত্রনাট্যকার শ্রীনিবাসন আর নেই। কেরালার কোচিতে শনিবার (২১ ডিসেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুরো মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। শ্রীনিবাসনে মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও শ্রদ্ধা জানাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকা ও নির্মাতা।
অভিনেতা মোহনলাল এক আবেগঘন পোস্টে শ্রীনিবাসনে সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি লেখেন, শ্রীনিবাসনের সৃষ্টি করা চরিত্রগুলোর মধ্যে মালয়ালিরা নিজেদেরই মুখ খুঁজে পেয়েছে। তাদের সুখ-দুঃখ, হারানো আর জীবনের গল্প তিনি পর্দায় তুলে ধরেছেন। মধ্যবিত্ত মানুষের স্বপ্ন আর ভাঙা স্বপ্ন এত গভীরভাবে আর কে দেখাতে পেরেছে? তিনি আরও বলেন, বাস্তব জীবনের মতোই পর্দায় তাদের যুগল কাজ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যার পেছনে শ্রীনিবাসনে লেখনীই ছিল সবচেয়ে বড় শক্তি।
প্রবীণ অভিনেতা মাম্মুট্টি শ্রীনিবাসনে বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।একটি টেলিভিশন চ্যানেলে পাঠানো ভয়েস নোটে তামিল সুপারস্টার রজনীকান্ত বলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু শ্রীনিবাসনআর নেই এ খবরটা ভীষণ ধাক্কা দিয়েছে। আমরা একসঙ্গে ফিল্ম ইনস্টিটিউটে পড়েছি। তিনি শুধু অসাধারণ অভিনেতাই নন, একজন দারুণ মানুষও ছিলেন। তার আত্মা শান্তিতে থাকুক।
অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, কেউ শুধু বিনোদন দেন, কেউ চিন্তা জাগান, কেউ প্রশ্ন তোলেন শ্রীনিবাসন সবই করতেন। তার হাসিতে ছিল সত্য, আর কৌতুকে ছিল দায়বদ্ধতা। এমন এক অসাধারণ মননের প্রতি আমার শ্রদ্ধা। এ ছাড়া শোভনা, ঊর্বশী, মুকেশ, মানিয়ান পিল্লাই রাজু, জনার্দনন ও মাধুপালসহ আরও অনেক শিল্পী শ্রীনিবাসনে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন শ্রীনিবাসনে। ২০২২ সালে তার হার্ট সার্জারি হয়। শনিবার ডায়ালাইসিসের জন্য কোচির একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার পথে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত ত্রিপুনিথুরার সরকারি তালুক হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories