রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ভোর ও সকালবেলায় কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় ঝলমলে রোদ দেখা যাচ্ছে। তবুও এক সপ্তাহেরও বেশি সময় ধরে তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। বুধবার (১৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার (১৫ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) তা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে।
গত ১১ ডিসেম্বর চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন পারদ নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ডিসেম্বরের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories