বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মারা গেলেন অভিনেত্রী র‌্যাচেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার
মারা গেলেন অভিনেত্রী র‌্যাচেল

অপ্রত্যাশিতভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেত্রী র‌্যাচেল কারপানি। গত ৭ ডিসেম্বর ভোরে শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৫ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।
সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী র‌্যাচেল কারপানির বোন জর্জিয়া তাদের মা ও বাবার বরাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে তার।
বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে টনি ও গেল কারপানি ঘোষণা করছেন যে, তাদের সুন্দরী কন্যা, অস্ট্রেলিয়ান অভিনেত্রী র‌্যাচেল কারপানি দীর্ঘস্থায়ী অসুস্থার সঙ্গে লড়াইয়ের পর গত ৭ ডিসেম্বর ভোরে মারা গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠিত হবে।
২০০১ এবং ২০০৯ সালে অস্ট্রেলিয়ান সিরিজ ‘ম্যাকলিওডস ডটার্স’-এ জোডি ফাউন্টেনের চরিত্রে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করেন র‌্যাচেল কারপানি। আইএমডিবি বলছে, কয়েকটি মার্কিন শো এবং সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ট্রায়াঙ্গেল সিনেমায় লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories