মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

পরিচালক রব রাইনার ও স্ত্রীকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার

খ্যাতনামা হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, রব রাইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজেদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। এই দম্পতির ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনারই প্রথম তাদের মৃতদেহ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রব রাইনার হলিউডের একাধিক জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচিত। তার পরিচালিত ছবির মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মিট সেলি, স্ট্যান্ড বাই মি, এ ফিউ গুড ম্যান ইত্যাদি। তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা কার্ল রাইনারের ছেলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories