রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আবারও উহানবাসীর করোনা পরীক্ষা করবে চীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৮৮ বার

চীনের উহানে আবারও করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে উহানবাসীর ফের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রশাসন। উহান শহর কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

শহরটির প্রশাসন গতকাল আরও জানায়, চীনের অন্যান্য প্রদেশ থেকে উহানে কাজ করতে আসা সাতজন অভিবাসী শ্রমিকের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পরে শহরটিতে ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হলো। এরপরই শহরের সকল বাসিন্দাকে বাড়ির ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে গণপরিবহন। নমুনা পরীক্ষার কাজও শুরু হয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরেই প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। পরে তা চীনের সীমান্ত টপকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবার আগে সংক্রমণ নিয়ন্ত্রণে আনে চীন। তবে এক বছর পরে ফের সেখানে সংক্রমিত রোগীর খোঁজ মিলল।করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যানের ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চীনে ৯৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ৯৩ হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত এবং ৪ হাজার ৬৩৬ জন মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories