বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টঙ্গীতে গুলি করে বিকাশকর্মীর প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার

টঙ্গীতে এক বিকাশ কর্মীকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গীর আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডস্থ মেসার্স টঙ্গী স্যানিটারী এন্ড হার্ডওয়্যারের সামনে রাস্তা দিয়ে মোটর সাইকেল যোগে বিকাশ এজেন্টের প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ (৩২) মধুমিতা তিনতলা মসজিদ সংলগ্ন যাওয়ার সময় অজ্ঞাতনামা ২-৩ জন দুষ্কৃতিকারী তাদের মোটরসাইকেল গতিরোধ করে এবং তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা প্রদান করেন।
এক পর্যায়ে ছিনতাইকারীরা আরিফ হোসেনের বুকের ডান পাশে গুলি করে এবং বুকের বাম পাশে ধারালো চাকু দিয়ে গুরুতর আঘাত করে এবং আজাদকে ধারাল অস্ত্রের আঘাতে আহত করে তাদের সঙ্গে থাকা ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories