মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

শীতের দুপুরে নো-মেকআপ লুকে জয়া আহসান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার

অভিনেত্রী জয়া আহসান মানেই আলাদা এক মুগ্ধতা। বড় পর্দায় তার অভিনয়ের জাদু যেমন দর্শককে টানে, তেমনি ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার ঠিক তেমনই এক অনন্য উপস্থিতি নিয়ে আলোচনায় এলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ক্যাপশনে একটাই শব্দ— ‘শীতদুপুর’। ছবিগুলোতেই ধরা পড়েছে তার একেবারে ঘরোয়া রূপ। কোনও ভারী সাজ নয়, নেই কৃত্রিম মেকআপ সম্পূর্ণ নো-মেকআপ লুকে, দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা গেছে তাকে।স্বাভাবিক সৌন্দর্যেই যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি।
ছবিতে বোঝা যায়, এই মুহূর্তে তিনি নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন। খাওয়া-দাওয়া, পারিবারিক ব্যস্ততা আর পোষ্যদের সঙ্গে কাটানো নিরিবিলি সময় সব মিলিয়ে এক শান্ত, ঘরোয়া জীবনের ঝলক তুলে ধরেছেন তিনি।
এর আগেও পোশাক ও নতুন লুক নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে এসবের বাইরে গিয়ে এবার তিনি যেন নিজের স্বাভাবিক সত্তাকেই সামনে আনলেন।
আর সেটাই মন জিতেছে ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন জয়ার এই সরল, প্রাণবন্ত লুককে।নো-মেকআপেও যে সৌন্দর্য এতটাই আলাদা করে ধরা দেয় জয়া আহসান আবারও যেন সেটাই প্রমাণ করলেন।
ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন জয়া আহসান। পরে সিনেমায় অভিষেক ঘটে ব্যাচেলর চলচ্চিত্রে।
সময়ের সঙ্গে গেরিলা, রাজকাহিনি, বিসর্জন, দেবী, এক যে ছিল রাজাসহ একের পর এক সফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে নিজেকে দুই বাংলার প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা তার অভিনয়যাত্রার বড় অর্জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories