মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

বিএনপির মনোনয়ন না পাওয়া নিয়ে বিরূপ মন্তব্য, জবাবে যা বললেন কনকচাঁপা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার
বিএনপির মনোনয়ন না পাওয়া নিয়ে বিরূপ মন্তব্য, জবাবে যা বললেন কনকচাঁপা

বাংলা সংগীতের জনপ্রিয়দের মধ্যে অন্যতম একজন রুমানা মোর্শেদ কনকচাঁপা। যিনি কনকচাঁপা নামেই অধিক পরিচিত। সুরেলা কণ্ঠে অসংখ্য গান গেয়ে অনেক আগেই অসংখ্য শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এই উজ্জ্বল নক্ষত্র সংগীতের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এ তারকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে বিএনপির মনোনয়নের দৌড়ে ছিলেন। কিন্তু দলটির চূড়ান্ত তালিকায় রাখা হয়নি তাকে। তার আসনে প্রার্থী হিসেবে সেলিম রেজার নাম ঘোষণা করেছে বিএনপি।
এদিকে নিজ আসনে অন্যজনকে প্রার্থী ঘোষণার পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন গায়িকা কনকচাঁপা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে দেয়া স্ট্যাটাসে কাজিপুরবাসীর প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘প্রিয় কাজিপুরবাসী, আসসালামু আলাইকুম। দুর্জনের কথায় কেউ কান দেবেন না আশাকরি।
তিনি লিখেছেন, ‘অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ। যেদিন নমিনেশন ঘোষণা করা হয়েছে, ওইদিনই আমার মেয়ে প্রবাস থেকে বেড়াতে আমার কাছে এসেছে। নমিনেশন না পাওয়ায় আমি ভেঙে পড়িনি। আমি আল্লাহর ফায়সালাতে বিশ্বাসী এবং দলের নীতিনির্ধারকদের ওপর কথা বলা আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না।
কনকচাঁপা লিখেছেন, ‘তবে বাস্তবতা হলো আমার বাসার ১৩ সদস্যদের মধ্যে ১০ জনই অসুস্থ। কি একটা খাবার অথবা পানি থেকে সবার ফুডপয়জনিং বমি এবং লুজমোশন হয়েছে। এই মুহূর্তে আমি কাজিপুর দূর পরাস্ত পাশের ঘরেও যেতে পারছি না। মেয়ে এতদিন পর কাছে এসেছে, তার সঙ্গে গল্পগুজব ও রান্না করে খাওয়া, কিছুই পারছি না।
এদিকে একাংশের বিরূপ মন্তব্য নিয়ে হতাশাও প্রকাশ করেছেন সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘আপনারা এই আমাকে নিয়ে কতিপয় মানুষ বিরূপ মন্তব্য করেছেন। একটু থামুন। পারলে একটু দোয়া করবেন। আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি। সবই আল্লাহর ইচ্ছা।’
প্রসঙ্গত, সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কনকচাঁপা। ২০১৮ সালে প্রথমবার সিরাজগঞ্জ-১ আসনে দল থেকে মনোনয়ন পান এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে লড়াই করেন। ওই সময় নির্বাচনী প্রচারণায় বাধা পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনও করেছিলেন।
গুণী এ সংগীতশিল্পী বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories