বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ফ্লাটের দরজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে সাহানা বেগম (৫৮) নামের এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ফাল্গুনী টাওয়ারের ওই ফ্ল্যাটে গত চার বছর ধরে একাই ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে সাহানা বেগম তার বোন আফরোজা সুলতানা রোজির সঙ্গে হোয়াটস অ্যাপে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। টানা ৩-৪ দিন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং ডাকাডাকিতে কোনো সাড়া না মেলায় সন্দেহের সৃষ্টি হয়। পরে ফ্ল্যাট মালিক সমিতির সদস্য মো. শহিদুল হক বিষয়টি পূবাইল থানাকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের ছেলের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর সাহানা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩০ নভেম্বর বিকেলে বোনের সঙ্গে কথা বলার পর কোনো এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একা থাকায় বিষয়টি কেউ টের পায়নি।
পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories