অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন। তাদের বিয়ের ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজের প্রাক্তন স্ত্রী শ্যামালি দে ইনস্টাগ্রামে কয়েকটি স্টোরি শেয়ার করে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়ে শ্যামালি লিখেছেন, সব ধরনের শুভকামনা, ভালোবাসা, উষ্ণতা, সব কিছুর জন্য ধন্যবাদ। গত রাতে ঘুমহীন সময় কাটিয়েছি, অনেক ভেবেছি। বুঝেছি, এত ভালোবাসা ও আশীর্বাদের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ না করাটা ঠিক হবে না। বহু বছর ধরে আমি মেডিটেশন অন টুইন হার্টস অনুশীলন করছি। এই মেডিটেশনে মা পৃথিবীসহ সব মানুষ ও জীবকে শান্তি, ভালোবাসা, ক্ষমা, আশা, আলো, আনন্দ, দয়া, শুভেচ্ছা ও সৎ পথে চলার আশীর্বাদ দেয়া হয়।
তিনি আরও লিখেছেন, একজন বন্ধু মনে করিয়ে দিয়েছে আমি এখন যে শক্তি ও ভালোবাসা পাচ্ছি, তা আমার নিজেরই দেওয়া। আমার কোনো টিম, পিআর বা স্টাফ নেই। আমি নিজেই সব বার্তার জবাব দিচ্ছি, একই সঙ্গে এমন একটি ব্যক্তিগত পরিস্থিতি সামলাচ্ছি, যার জন্য আমার পুরো মনোযোগ দরকার।
সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন ২০১৭ সালে, তাদের বিচ্ছেদ হয় চার বছর পর। এরপর নাগা ফের বিয়ে করেন শোভিতা ধুলিপালা। অন্যদিকে, রাজ ২০১৫ সালে শ্যামালিকে বিয়ে করেন এবং ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়।
Leave a Reply