সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

সৌদির গুহায় ৭ হাজার বছর আগের মানুষ ও প্রাণীর হাড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

সৌদি আরবের রয়েছে শত শত বছরের বিস্তৃত ইতিহাস। সেসব ইতিহাসের নানা গহ্বরে মিশে আছে বিভিন্ন রহস্য। তেমনই এক রহস্যময় গুহার সন্ধান মিলেছে সম্প্রতি।গুহাটির অবস্থান সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে। সেটি থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েনারা ওই গুহায় জড়ো করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণা পত্রে লিখেছেন, উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।যে গুহায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুড়ঙ্গ যেখান দিয়ে অনেক আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুড়ঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন।সৌদি আরবের উম্মে জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এসব হাড়গোড় পরীক্ষা-নিরিক্ষা করে ওই অঞ্চলে হাজার বছর ধরে বিচরণ করা জীবজগৎ সম্পর্কে সম্মক ধারণা পাওয়া যাবে বলে ধারণা বিজ্ঞানীদের। তথ্যসূত্র : সৌদি গেজেট

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories