বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

জন্মদিনের দু’দিন আগে মারা গেলেন মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার
জন্মদিনের দু’দিন আগে মারা গেলেন মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন

জন্মদিনের মাত্র দুইদিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৪০ ও ৫০-এর দশকের বহুল জনপ্রিয় ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন। গত ২৮ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীর স্বজনরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২৮ নভেম্বর জন্মদিনের দু’দিন আগে ফ্রান্সের ল্যাবাস্টাইড ডি’আর্মাগনাকে নিজ বাড়িতে মারা গেছেন লিসে বোর্দিন।
এ অভিনেত্রী মূলত বিলি ওয়াইল্ডারের ‘লাভ ইন দ্য আফটারনুন’ সিনেমায় গ্যারি কুপার, অড্রে হেপবার্ন ও মরিস শেভালিয়ারের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।
বাদামি চুল, নীল রঙের চোখে সজ্জিত অভিনেত্রী লিসে বোর্দিন অভিনেত্রী সোফিয়া লরেনের সঙ্গে ‘দ্য রিভার গার্ল’ (১৯৫৪) সিনেমায়, লিন্ডা ডার্নেল এবং ভিত্তোরিও ডি সিকার সঙ্গে ‘ইট হ্যাপেনস ইন রোমা (১৯৫৫) এবং এডি কনস্টানটাইনের সঙ্গে ‘ডিশনোরেবল ডিসচার্জ’ (১৯৫৭) সিনেমায় একজন ম্যাগাজিন সম্পাদক হিসেবে অভিনয় করেন।
ওয়াইল্ডার এবং আইএএল ডায়মন্ডের লেখা প্যারিসভিত্তিক রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’ (১৯৫৭) সিনেমায় তাদের ১২টি চিত্রনাট্যের প্রথমটিতে অভিনেত্রী লিসে বোর্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্লে-বয় ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের (কুপার) বহু বান্ধবীর একজনের চরিত্রে অভিনয় করেন।
যুক্তরাষ্ট্রে অ্যালাইড আর্টিস্টস কর্তৃক মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে ব্যর্থ হয়। সম্ভবত এই অঞ্চলের দর্শকরা হেপবার্ন ও কুপারের প্রেমের কথা পছন্দ করেননি। তবে ইউরোপে বড় সাফল্য লাভ করেছিল সিনেমাটি।
১৯২৫ সালের ৩০ নভেম্বর ফ্রান্সের অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্মগ্রহণ করেন লিসে বোর্দিন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ক্লডিন ম্যাগাজিনের মালিকের সঙ্গে দেখা দেখা করার সময় এই মডেলিং শুরু করেন তিনি।
ফরাসি এ মডেলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো ছিল লিওনাইড মোগুই পরিচালিত ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’ (১৯৫৩) সিনেমা এবং ১৯৫৯ সালে গ্যাবি মোরলের সঙ্গে অভিনীত ‘কোয়ে দেস ইলিউশনস’ ও ভ্যান জনসন, ডিক ইয়র্ক ও ল্যারি স্টর্চ অভিনীত ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’।
এ অভিনেত্রী ব্যক্তিজীবনে একবারই বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে অল্প সময়ের জন্য দাম্পত্য জীবনে জড়িয়ে ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories