বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ছাদ থেকে পড়ে মারা গেলেন অভিনেতা টনি জার্মানো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার
ছাদ থেকে পড়ে মারা গেলেন অভিনেতা টনি জার্মানো

নেটফ্লিক্সেএবং নিকেলোডিয়নের চরিত্রগুলোয় কণ্ঠ দেয়ার জন্য ব্যাপক পরিচিত ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো মারা গেছেন। গত ২৬ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৫ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর সকালে সাও পাওলোতে একটি বাড়িতে সংস্কারের কাজ দেখছিলেন টনি। এ সময় হঠাৎ করেই ছাদ থেকে পড়ে যান। দুর্ঘটনার আগে মা-বাবার বাড়িতে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন অভিনেতা।
অভিনেতার একজন মুখপাত্র এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন টনি। এ কারণে বেঁচে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, টনি নিষ্ঠা, উদারতা ও অপরিসীম প্রতিভার এক উত্তরাধিকার রেখে গেছেন, যা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জনকারী সবাইকেই স্পর্শ করেছে।
ব্রাজিলিয়ান তারকা টনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন এবং ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্টে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টনি। পাশাপাশি গো, ডগ, গো’র মতো নেটফ্লিক্স শোয়েও কণ্ঠ দিয়েছেন। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস এবং শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্টেও অবদান রয়েছে এ অভিনেতার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories