বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

বিচ্ছেদের ৪ বছর পর বিয়ে করেছেন সামান্থা, পাত্র কে

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার

সামান্থা রুথ প্রভু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী। তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে সমান দক্ষতায় কাজ করে তিনি নিজের অভিনয়, সৌন্দর্য ও বহুমুখী চরিত্র নির্বাচনের জন্য দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
অভিনেত্রীর সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও দর্শকের আগ্রহের শেষ নেই। বিশেষ করে অভিনেত্রী কবে বিয়ে করবেন এ নিয়ে। এবার শোনা যাচ্ছে বিয়ে করেছেন সামান্থা।
বেশকিছুদিন গুঞ্জন চলছিল সামান্থা রুথ প্রভু এবং দ্য ফ্যামিলি ম্যান–খ্যাত পরিচালক রাজ নিদিমোরু প্রেম করছেন। আর এবার শোনা যাচ্ছে দুই তারকা বিয়ে করেছেন। তবে এখনও বিষয়টি দুজনের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়নি।
বেশকিছুদিন গুঞ্জন চলছিল সামান্থা রুথ প্রভু এবং দ্য ফ্যামিলি ম্যান–খ্যাত পরিচালক রাজ নিদিমোরু প্রেম করছেন। আর এবার শোনা যাচ্ছে দুই তারকা বিয়ে করেছেন। ছবি: সংগৃহীত
বেশকিছুদিন গুঞ্জন চলছিল সামান্থা রুথ প্রভু এবং দ্য ফ্যামিলি ম্যান–খ্যাত পরিচালক রাজ নিদিমোরু প্রেম করছেন। আর এবার শোনা যাচ্ছে দুই তারকা বিয়ে করেছেন। ছবি: সংগৃহীত
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (০১ ডিসেম্বর) সকালেই ইশা যোগ সেন্টারের লিং ভৈরবী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে সামান্থা বিয়েতে পরেছিলেন ঐতিহ্যবাহী লাল শাড়ি। রোববার (২০ নভেম্বর) রাত থেকেই তাদের বিয়ে ঘিরে জোর গুঞ্জন ছড়ায়।
এদিকে, রাজের সাবেক স্ত্রী শ্যামালি ইনস্টাগ্রামে একটি রহস্যময় উক্তি শেয়ার করেন হতাশ মানুষ হতাশাজনক কাজই করে”যা আলোচনার জন্ম দেয়। এতে সামান্থা ও রাজের বিয়ের গুঞ্জন আরও বেড়ে যায়। উল্লেখ্য, শ্যামালি ও রাজের বিচ্ছেদ হয় ২০২২ সালে।
এদিকে, রাজের সাবেক স্ত্রী শ্যামালি ইনস্টাগ্রামে একটি রহস্যময় উক্তি শেয়ার করেন হতাশ মানুষ হতাশাজনক কাজই করে”যা আলোচনার জন্ম দেয়। এতে সামান্থা ও রাজের বিয়ের গুঞ্জন আরও বেড়ে যায়। ছবি: সংগৃহীত
এদিকে, রাজের সাবেক স্ত্রী শ্যামালি ইনস্টাগ্রামে একটি রহস্যময় উক্তি শেয়ার করেন হতাশ মানুষ হতাশাজনক কাজই করে”যা আলোচনার জন্ম দেয়। এতে সামান্থা ও রাজের বিয়ের গুঞ্জন আরও বেড়ে যায়। ছবি: সংগৃহীত
অন্যদিনে, সামান্থার এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়। পরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।
২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের ঘনিষ্ঠতার খবর ছড়াতে শুরু করে। সাম্প্রতিক সময়ে সামান্থা নিজের সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে একাধিক ছবি শেয়ার করায় জল্পনা আরও বেড়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories