বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

শাকিব-বুবলীর বিয়ের আয়োজন কেমন ছিল, জানালেন অভিনেত্রী নিজেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন চলচ্চিত্র কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি রাজধানীতে এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও সবাইকে চমকে দিলেন তিনি। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের অজানা গল্প, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয়।
সাংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন বুবলী। বলেন, আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটাও হয়েছিল ছোট পরিসরে, একদম ঘরোয়াভাবে।
বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে জানালেন আরেকটি অজানা তথ্য। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে কোনও ডায়েট মানেন না তিনি।বুবলীর কথায়, বিয়েবাড়িতে ঢুকেই চোখ খাবারের দিকে যায়। আর মজার ব্যাপার হলো আমার আর শাকিবের পছন্দ প্রায় এক। আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি।
ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ছবি: সংগৃহীত
ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ছবি: সংগৃহীত
অন্যদিকে, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ নিয়ে বাবা–ছেলের হাসিঠাট্টা নাকি বুবলী বেশ উপভোগ করেন। ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই এমন প্রশ্নে বুবলী বলেন, আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরতেও যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক হয়।
এদিকে শুটিং–প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা। হাতে আছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’–এর মতো আলোচিত প্রকল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories