বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টঙ্গীর হাজী বিরিয়ানিতে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

টঙ্গীর আলোচিত খাবারের হোটেল হাজী বিরিয়ানিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সংস্থার কর্মকর্তা ও স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন খাবারের দোকানে তদারকি চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হাজী বিরিয়ানি হাউজকে জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজী বিরিয়ানি হাউজে পচা ও পোকা-ধরা মাংস ব্যবহারের একটি ভিডিও ভাইরাল হয়। এতে টঙ্গীজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং রেস্তোরাঁটির খাবারের মান নিয়ে স্থানীয়দের প্রশ্ন ওঠে।
বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories