বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার
কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যারা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর পর্দা নামল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের মধ্যকার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। পুরো টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় বেছে নিয়ে পুরস্কৃত করা হয়েছে।
এবারের টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মেহেরাজ আলভী। একই বিভাগের মাজহারুল ইসলাম হয়েছেন ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ ও ‘সেরা গোলরক্ষক’। আর সেরা ‘গোলদাতা’ হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী আকাশ দাস।
সেরা গোলদাতা আকাশ দাস বলেন, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য ছিল দলকে চ্যাম্পিয়ন করা। যদিও তা সম্ভব হয়নি, তবুও ব্যক্তিগত এই অর্জন আমাকে গর্বিত করেছে।
দুটি ব্যক্তিগত পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হতে পেরেছি। শুরু থেকেই যেহেতু নক-আউট পর্ব ছিল, প্রতিটি ম্যাচই ছিল চ্যালেঞ্জিং। দলের সদস্যদের সহযোগিতা এবং দর্শকদের সমর্থন আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ফাইনাল- দুটি পুরস্কারই আমার প্রত্যাশার বাইরে ছিল। তাই এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেহেরাজ আলভী বলেন, আলহামদুলিল্লাহ, আমরা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি। আনন্দের বিষয়, দুইবারই আমি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছি। প্রতিটি ম্যাচই ছিল কঠিন, বিশেষ করে গত তিনদিন টানা খেলতে হয়েছে, যা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবুও আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি এবং তার ফিডব্যাক পেয়েছি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বাংলা ও ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories