বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

গায়িকা রোজাকে গুলি, হাসপাতালে মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার
গায়িকা রোজাকে গুলি, হাসপাতালে মৃত্যু

ডেলারোসা’ নামে বহুল পরিচিত ল্যাতিন সংগীতশিল্পী মারিয়া দে লা রোজার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় পার্ক করা গাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তিনি। গত ২২ নভেম্বর ঘটেছে ঘটনাটি।
মার্কিনভিত্তিক মেগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গায়িকা রোজা গত ২২ নভেম্বর ঘটা মারাত্মক একটি ঘটনায় আহত হন। এতে তিনি ছাড়াও আরও দু‘জন আহত হয়েছেন।
স্থানীয় সময় আনুমানিক ১টা ২৫ মিনিটে নর্থরিজের টাম্পা অ্যাভিনিউয়ের পূর্বে ব্রায়ান্ট স্ট্রিটের কাছে গুলির খবর পায় পুলিশ। প্রত্যক্ষদশীদের বরাত পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, ব্রায়ান্ট স্ট্রিটে পার্ক করা একটি গাড়ির দিকে দু‘জন পুরুষ সন্দেহজনকভাবে আসতে থাকেন। তারপর গাড়িতে কয়েকটি গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, এ সময় গায়িকা রোজা গুলিবিদ্ধ হন এবং পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার। আর আহত বাকি দু‘জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় এখনো সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনার কোনো উদ্দেশ্য কিংবা কারণও উদঘাটন করতে পারেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories