বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

জকসুতে ভিপি পদে লড়বেন ১২, জিএসে ১১ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার
জকসুতে ভিপি পদে লড়বেন ১২, জিএসে ১১ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ১২ জন ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ১১ জন শিক্ষার্থী লড়বেন। রোববার (২৩ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত প্রকাশিত একটি খসড়া প্রার্থী তালিকায় এ তথ্য জানা যায়।
খসড়া তালিকা অনুযায়ী, যুগ্ম সম্পাদক সম্পাদক (এজিএস) পদে ১৩ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৬ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৫ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৯ জন, ক্রিয়া সম্পাদক পদে ৫ জন, পরিবহন সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১৪ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ১০ জন ও কার্যনির্বাহী সম্পাদক পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জকসুতে ভিপি পদে মাসরুফ আহমেদ, তাওসিন ইসলাম, জীবন চন্দ্র সাদিত, ইয়াসিন আহমেদ, মাহমুদ হোসেন তানজীদ, মো. রিয়াজুল ইসলাম, মো. রাকিব হাসান, আল ইমরান হোসেন, কিশোয়ার আঞ্জুম সাম্য, গৌরব ভৌমিক, মো. রাকিব, চন্দন কুমর দাশ নির্বাচন করবেন।
জিএস পদে লড়বেন খন্দকার সালিল আলম (আরাফ), আরিফুজ্জামান টিংকু, উম্মে হানি সেবা, শাহ্ আহমেদ রেজা, মো. ফয়সাল মুরাদ, আব্দুল আলিম আরিফ, মো. রাশিদুল ইসলাম, খাদিজাতুল কোবরা, মোসা. উম্মে মাবুদা, এফ আর এম মেহেদী হাসান শুভ ও ইভান তাহসীভ।
এজিএস পদে লড়বেন মো. শাহরিয়ার রহমান আবির, মো. শামসুল আলম মারুফ, মো. ফাহিম ফয়সাল, মাসুদ রানা, গৌরাঙ্গ দাস, জহিরুল ইসলাম সোহাগ, মো. শাহিন আলম, মো. রিফাত ইসলাম, মো. নাফিউ উদ্দীন জিসান, তামজিদ ইমাম, বিএম আতিকুল ইসলাম তানজিল, মো. শরিফ হোসেন ও এসএম সরোয়ার হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories