বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

মিস ইউনিভার্সের সেই আহত প্রতিযোগী এখন আইসিইউতে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার

মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে মঞ্চ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। দুর্ঘটনার তিন দিন পার হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকেরা জানাচ্ছেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে অন্তত আরও সাত দিন আইসিইউতে রাখতে হবে।২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে ক্যাটওয়াকে হাঁটার সময় হঠাৎ একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে নেয়া হয়।
মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে জানায়, গ্যাব্রিয়েলের অবস্থা এখনো স্থিতিশীল নয়। চিকিৎসকের বিশেষজ্ঞ দল ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসা চালাচ্ছে। এ সময় গ্যাব্রিয়েলের পাশে রয়েছেন তাঁর বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি। ফিলিসিয়া বলেন, গ্যাবির শারীরিক উন্নতি যতটা আশা করেছিলাম, ততটা হয়নি। তবুও হাসপাতালের চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
সংগঠনটি জ্যামাইকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের গ্যাব্রিয়েলের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কোনো ধরনের গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকার আহ্বানও জানিয়েছে তারা।
দুর্ঘটনার পর সংগঠনের পূর্ববর্তী বিবৃতিতে জানানো হয়েছিল, গ্যাব্রিয়েলের আঘাত প্রাণঘাতী নয়। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে করা হচ্ছে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories