বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

নিজের সম্পর্কে চমকপ্রদ তথ্য জানালেন সেই টিকটকার আয়েশা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার
নিজের সম্পর্কে চমকপ্রদ তথ্য জানালেন সেই টিকটকার আয়েশা

মেরা দিল ইয়ে পুকারে আজা’ শীর্ষক গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায়সহ বিভিন্ন মাধ্যমে ঝড় তুলেছিলেন পাকিস্তানের বহুল পরিচিত টিকটক তারকা আয়েশা আজহার। সম্প্রতি নিজের সম্পর্কে চমকপ্রদ তথ্য জানিয়েছেন এ টিকটক তারকা।
এ পাকিস্তানি তারকা কয়েকদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে শিক্ষাজীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন, মডেলিংয়ে ডেবিউ করার পরিকল্পনা করছেন।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, আয়েশা আজহার জানিয়েছেন, তিনি মাধ্যমিক সম্পন্ন করেছেন। তবে কখনো প্রাতিষ্ঠানিকভাবে শীর্ষ শিক্ষার্থী ছিলেন না।
এ টিকটকার বলেন, আমি স্কুলে খুব একটা ভালো ছিলাম না, ভালো ফলাফল করতে পারিনি। এমনকি তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছি। তবে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। কারণ, আমার বন্ধুরা আমাকে নিয়মিত ক্লাস করতে বাধ্য করেছিল। পড়ালেখায় খুব একটা ভালো নই আমি, এ জন্য অন্যদের মতো পড়ালেখা এগিয়ে যেতে পারিনি। তাই এখন মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চাই আমি।
প্রসঙ্গত, ভারতীয় প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকারের ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিলেন আয়েশা আজহার। বন্ধুর বিয়েতে নেচেছিলেন তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো তারকারাও সেই সিগনেচার স্টেগুলো পুনরায় তৈরি করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories