বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিস্তলসহ কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবা,পিস্তল ও এক রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩ । শনিবার ৩১ জুলাই সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

জানা গেছে,ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেরচুরা গ্রামের লিয়াকত আলীর ছেলে মাদক কারবারী রেজাউল (৩৪) দীর্ঘদিন যাবত গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো ।

গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় র‌্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে তার নিকট থেকে দেশীয় তৈরী একটি পিস্তল, লএক রাউন্ড তাজা গুলি ও ১’শ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারী রেজাউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories