বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

গাজীপুরের শ্রীপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৩৬ বার

গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন ডোমবাড়ীচালা (হাজারী চালা সাতচুঙ্গির উত্তর পাড়) এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পারভেজ হোসেন (২৮) নামে একজন নিহত হয়েছে। নিহত পারভেজ কাওরাইদ ইউনিয়ন হয়দেবপুর গ্রামের কালু শেখ ছেলে। শনিবার (১ আগস্ট ) মধ্যে রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,নীল রঙের কয়েক ইয়াবা প্যাকেটসহ আলু ও মুড়ি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‌্যাব জানায়, নিহত পারভেজ হোসেন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে গাজীপুরের একাধিক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,ডাকাতিসহ বিভিন্ন আইনে ২০টি মামলা রয়েছে।

র‌্যাব-১শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন জানান, শ্রীপুরের কাওরাইদ এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১ এর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে কুখ্যাত মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন (২৮) নিহত হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার আরও বলেন, সাত চুঙ্গিরপাড় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পারভেজ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories