শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ডিজনির বিরুদ্ধে মামলা স্কারলেটের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৯২ বার

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। তার সিনেমা অনলাইনে মুক্তি দেওয়ার প্রতিবাদে মামলাটি করেছেন ‘ব্ল্যাক উইডো’ তারকা। ওয়াল্ট ডিজনি তার চুক্তি লঙ্ঘন করেছে এবং তাকে সম্ভাব্য আয় থেকেও বঞ্চিত করেছেন বলে দাবি স্কারলেটের।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় স্কারলেট জানিয়েছেন, তার সঙ্গে চুক্তি অনুযায়ী ‘ব্ল্যাক উইডো’ শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ওয়াল্ট ডিজনি সেই কথার বরখেলাপ করেছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি অনলাইনেও তারা সিনেমাটি মুক্তি দিয়েছে।

মামলার খবরটি সর্বপ্রথম নিশ্চিত করে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে লস এঞ্জেলেসে দায়ের করা এই মামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডিজনি।উল্লেখ্য, প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘ব্ল্যাক উইডো’ প্রথম সপ্তাহে বক্স অফিসে কালেকশন করে ২১৮ মিলিয়ন ডলার। তবে স্ট্রিমিং সাইটে মুক্তির পর সিনেমাটির বক্স অফিস কালেকশন ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করে।সিনেমাটি গত বছর বড় পর্দায় মুক্তিও কথা থাকলেও করোনার কারণে একাধিকবার বিলম্বিত হয়। অবশেষে জুলাইয়ের মাঝামাঝিতে এটি মুক্তি পায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories