রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

একের পর এক রেকর্ড, ৫ স্বর্ণ জিতলেন ড্রেসেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১২০ বার

গেমসে একের পর এক রেকর্ড গড়ে ৫টি স্বর্ণপদক জিতে নিয়েছেন ড্রেসেল।দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে নামার আগে নিজের নামের পাশে একটি বিশ্ব রেকর্ড থাকলেও, কোনো অলিম্পিক পদক ছিল না ড্রেসেলের।

সেই তিনিই এবার বিশ্বের পঞ্চম সাঁতারু হিসেবে অলিম্পিকের এক আসর থেকে নিয়ে গেলেন পাঁচটি স্বর্ণপদক। তার আগে স্বদেশি মাইকেল ফেলপস, মার্ক স্পিৎজ ও ম্যাট বিয়ন্দি এবং পশ্চিম জার্মানির ক্রিস্টিন অট্টো দেখিয়েছেন এ কীর্তি। এদের মধ্যে ফেলপস তিনবার জিতেছেন ৫টি স্বর্ণ।রোববার শেষ হয়েছে টোকিও অলিম্পিকে সাঁতারের সব ইভেন্ট। এদিন নিজের ঝুলিতে আরও দুইটি স্বর্ণপদক পুরেছেন ড্রেসেল। প্রথমে ৫০ মিটার ফ্রি স্টাইলে ২১.০৭ সেকেন্ডে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণ।

এর কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে ৪*১০০ মিটার মিডলে রিলের ফাইনালে নেমেছিলেন পুলে। যেখানে রায়ান মার্ফি, মাইকেল অ্যান্ড্রু, ও জাচ অ্যাপলের সঙ্গে মিলে ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড।এই মিডলে রিলের স্বর্ণ দিয়েই এবারের অলিম্পিক শেষ করেছেন ড্রেসেল। এর আগে ১০০ মিটার বাটার ফ্লাইয়ে বিশ্ব রেকর্ডের পাশাপাশি ১০০ মিটার ফ্রি স্টাইলেও জিতেছেন স্বর্ণ। এছাড়া ৪*১০০ ফ্রি স্টাইল রিলেতেও যুক্তরাষ্ট্রকে জিতিয়েছেন স্বর্ণপদক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories