শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের ওপর হামলা, আহত ১১০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার

রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় শিক্ষক ও রিকশাচালকসহ আহত হন ১১০ জন। তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (৮নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে আহত শিক্ষকরা ঢাকা মেডিকেল আসতে শুরু করেন। আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- রাকিবুল ইসলাম (৪০), সাদিক (৪০), তৌফিক (৩০), হামিদুর (৩২), মজিবুর রহমান (৩২), শহিদুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম (৪৯), মোশারফ হোসেন (৫০), খায়রুন নাহার (৩৫) ও তামান্না আক্তার (৩৫)।
আহতরা জানান, তারা সকাল থেকে তাদের দাবি নিয়ে শহিদ মিনার এলাকায় ছিলেন। বিকালে শাহবাগ এলাকায় গেলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে। এতে একশ’র মতো শিক্ষক আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেল থেকে হাসপাতালে আসতে শুরু করে৷ আহতদের মধ্যে শিক্ষক, পুলিশ ও রিকশাচালক রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories