বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

সালমানের খুনিদের ফাঁসি চেয়ে ভক্তদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার সালমান শাহ হত্যার বিচার দাবিতে আজ শনিবার গাজীপুর জেলার কাশিমপুর ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে শোভিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে দেশব্যাপী সালমান শাহের ভক্তরা এই মানববন্ধনে অংশ নেন।
এদিনের মানববন্ধনটি গাজীপুর সদরের মহানায়ক সালমান শাহ স্টেশন, কাশিমপুর ও গাজীপুর মহানগরের সালমান শাহ ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সব আসামির গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সালমান শাহের সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকীব। তিনি বলেন, আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সালমান শাহ হত্যার ন্যায়বিচার হোক।
এছাড়া ভক্তরা তাদের বক্তব্যে আরও বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার সুপারস্টার ছিলেন না, বরং তিনি ছিলেন আমাদের সকলের প্রেরণার উৎস। তার হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে, এই আশায় আমরা আজ এখানে একত্রিত হয়েছি।
সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির শাস্তি নিশ্চিত করার দাবিও তোলা হয় মানববন্ধনে। অংশগ্রহণকারীরা বলেন, কেউ যেন পালিয়ে যেতে না পারে, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হোক।
মানববন্ধনের একাধিক ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার মাধ্যমে সারা দেশে সালমান শাহ ভক্তরা তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। ভক্তরা জানান, যদি হত্যার রহস্য উদঘাটিত না হয়, তবে আন্দোলন চলতে থাকবে এবং এটি দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে।
বছরব্যাপী ন্যায়বিচারের অভাব এবং তদন্তের গাফিলতির কারণে ভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories